‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করতে পারে অসি ক্রিকটাররা

আপডেট : ০১ জুলাই ২০১৭, ২০:২৬
বোর্ডের সাথে খেলোয়াড়দের দেনা-পাওনা সমস্যার সমাধান না হওয়ায় ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করতে পারে অস্ট্রেলিযা ক্রিকেটার্স এসোসিয়েশন(এসিএ)। এসিএ নির্বাহি কমিটির আগামীকালের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহি সদস্য অ্যালিস্টার নিকোলসন।
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বেঁধে দেয়া সময়ের মধ্যে জাতীয় দলের খেলোয়াড়রা চুক্তি নবায়ন না করায় এখন বোর্ডের সাথে কোন সর্ম্পক নেই খেলোয়াড়দের। গত শুক্রবার চুক্তি নবায়নের শেষ সময় ছিলো স্মিথ-ওয়ার্নারদের।
 
চুক্তি স্বাক্ষর না করায় এ মাস থেকে বেকার হয়ে গেছে অসি ক্রিকেটাররা। পাশাপাশি বোর্ডের অনুমতি ছাড়া, কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলতেও পারবেনা না অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। দুইশ’রও বেশি খেলোয়াড় এখন বোর্ডের সাথে চুক্তিবদ্ধ নন। দুইশ’ খেলোয়াড়ের মধ্যে আছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলোয়াড়রাও। তাই প্রোটিয়া সফর একরকম অনিশ্চিতই হয়ে পড়েছে অসিদের। 
 
আগামী ৮ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবার কথা ছিলো অস্ট্রেলিয়া ‘এ’ দলের। 
 
ইত্তেফাক/রেজা