ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯দিন বন্ধ থাকার পর রবিবার থেকে যথারীতি আবারও শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এর ফলে কর্মচঞ্চল ফিরে আসবে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। রবিবার সকাল থেকে পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করবে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান, তিন দিন সরকারি ছুটি এবং ভারত-বাংলাদেশ সি এ্যান্ড এফ এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আরও ছয়দিন বাড়িয়ে মোট নয়দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে যথারীতি আবারও শুরু হবে কার্যক্রম।
ইত্তেফাক/জামান
