জামালপুরে নেশাগ্রস্থ ডাক্তার পুত্রের হাতে মা খুন

আপডেট : ০২ জুলাই ২০১৭, ০০:২৭

জামালপুর শহরে নেশাগ্রস্থ এমবিবিএস ডাক্তার পুত্রের দা’র কোপে তার ষাটোর্ধ মা ফাতেমা জামান ঘটনাস্থলে নিহত হযেছেন। এলাকার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় ১জুলাই শনিবার বিকালে শহরের বজ্রাপুর রোড়ে মৃত ছাইদুজ্জামান এর পুত্র এমবিবিবিএস ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশের(৩৩) সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পলাশ ধারালো দা দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করে।

এলাকাবাসী ঘাতক পুত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্বজনরা জানায়, ঘাতক  ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশ নেশাগ্রস্থ ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত।

পুুলিশ ঘাতক পলাশকে গ্রেফতার করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু