সখীপুরে বিষপানে নববধূর আত্মহত্যা

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৩:২১
 
টাঙ্গাইলের সখীপুরে দোলা আক্তার (২২) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাইটকা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
জানা যায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাইটকা পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে দোলা আক্তারের একই ইউনিয়নের হতেয়া কাজী পাড়া গ্রামের আবদুল হালিমের সঙ্গে ৫/৬ মাস আগে বিয়ে হয়। প্রায় ৩ মাস আগে হালিম সিঙ্গাপুর চলে যান। 
 
স্থানীয় ইউপি সদস্য শামীম আল মামুন বলেন, কয়েকদিন আগে দোলা বাবার বাড়িতে আসেন। শনিবার সন্ধ্যায় বাবার বাড়িতে তিনি বিষপান পান করেন। সখীপুর হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান। 
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার দুপুরে লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে