আখাউড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ সাতজনের আত্মসমর্পণ

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৬:১৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন আত্মসমর্পণ করেছে।
 
রবিবার সকালে তারা আখাউড়া থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করে। পরে আখাউড়া থানা পুলিশ দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে পুলিশ সুপারের নিকট তারা আত্মসমর্পণ করে।
 
আত্মসমর্পণকারীরা হলো- আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের উত্তর নোয়ামুড়া এলাকার ইদ্রিস মিয়ার পুত্র মো. বাছির মিয়া (৫০), মো. ইবন মিয়া (৩৭), বাছির মিয়ার স্ত্রী হাসেনা বেগম (৪০), ইবন মিয়ার স্ত্রী নয়ন তারা (৩০), জীবন মিয়ার স্ত্রী সাহেনা বেগম (২৮), নাছির মিয়ার কন্যা কবিতা (২০) ও  মিয়া চান মিয়ার পুত্র দারু মিয়া (৪৫)। এদের মধ্যে বাছির মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধারায় ১৭টি মামলা রয়েছে।
 
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, আত্মসমর্পণ করা সাতজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিরা মাদককারবার না কথার অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেয়া হয়।
 
 ইত্তেফাক/ইউবি