ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ লিডার শামছুদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট এলাকায় ময়মনসিংহগামী প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৩২) নিহত হয়। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়। এ সময় পথচারী উপজেলার মাগুরজোড়া গ্রামের কাজল মিয়ার ছেলে সাদেক মিয়া (১২) ও প্রাইভেটকারচালক জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের খলিলুর রহমানের ছেলে সজিব (৩০) ও প্রাইভেটকারের যাত্রী জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার মহসীনের ছেলে আজাদ গুরুতর আহত হয়। তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
