দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো চিফ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সম্পাদক সাংবাদিক লিটন বাশারের মৃত্যুতে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রবিবার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, দৈনিক ইত্তেফাকের গৌরনদী সংবাদদাতা জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, সাবেক প্রচার সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শামীম মীর, রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আবু সাঈদ খোন্দকার, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, বন্ধুসভার সভাপতি ও ইউনিটির সদস্য পলাশ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের গৌরনদী সংবাদদাতা এইচএম সুমন, বাংলাদেশ বানীর গৌরনদী প্রতিনিধি লোকমান হোসেন রাজু, ডা. বিনয় কৃঞ্চ শিয়ালী।
ইত্তেফাক/ইউবি
