আমার কাছে পরিবারই সব: ডেভিড ওয়ার্নার

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৭:৫৭
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহ অধিনায়ক তিনি। ২০০৯ সাল থেকে জাতীয় দলের জার্সিতে খেলছেন ডেভিড ওয়ার্নার। এই আট বছরে এই জাতীয় দলকেই পরিবারের মতো মনে করেছেন। অথচ সেই জাতীয় দলেই এখন নেই। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বোর্ডের চুক্তির বাইরে চলে গেছেন ওয়ার্নারসহ অস্ট্রেলিয়ার প্রায় ২৩০ জন ক্রিকেটার। এই বেকারত্ব কিছুতেই মানতে পারছেন না অস্ট্রেলিয়ার এই সহ-অধিনায়ক। পরিবারের কাছ থেকে এত বড় ধাক্কা খাবেন চিন্তাই করেননি তিনি।
 
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেতনের নতুন যে কাঠামো তৈরি করেছে। শুক্রবার ছিল প্রস্তাবিত বেতনে স্বাক্ষর করার শেষ দিন। কিন্তু নিজেদের চাহিদা পূরণ না হওয়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্বাক্ষর করেননি। তাদের দাবিও মানতে অস্বীকার করেছে সিএ। ফলে শনিবার থেকে চুক্তি শেষ তাদের। বলা যায় বেকার সময় কাটাচ্ছেন এই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও খেলোয়ারদের মধ্যকার এই অচলাবস্থা কবে নিরসন হবে তারো কোন সম্ভবনা এখ0ন নেই।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই বেকার সময়ের অনুভূতি ও পরিবারের কাছ থেকে পাওয়া দুঃখের অনুভূতি জানিয়েছেন ওয়ার্নার। লিখেছেন, ‘আমার কাছে পরিবারই সব। ভেবেছিলাম আমার পুরোনো কাজের জায়গাটাও (জাতীয় দল) একই, কিন্তু ভুল ভেবেছিলাম।’
 
IMG0
 
পোস্টে নিজের কষ্টের কথা ভাগাভাগি করে জানিয়েছেন, এই দুঃসময়ে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন তার স্ত্রী ক্যানডাইস। ৩২ বছর বয়সী ক্যানডাইসকে নিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘আজ হয়তো আমি বেকার, তবে এখনো সঙ্গে পাচ্ছি এই চমৎকার মহিলাকে, যে আমাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।’ বেকার এই সময়টা প্যারা ডাইভিং করে কাটাতে উন্মুখ হয়ে আছেন, এমনটাই জানিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। 
 
ইত্তেফাক/রেজা