গাজীপুরের কালিয়াকৈরে মো. নাহিদ ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।
রবিবার দুপুরে পুর্বচান্দরা (শিয়াল পাড়া) গ্রামের ডা. সামসু উদ্দিনের মৎস খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পুর্বচান্দরা ( শিয়াল পাড়া) গ্রামের নাছির উদ্দিনের পুত্র। নাহিদ উপজেলার জেনিথপিএল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
পারিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নাহিদ। অনেক খোঁজাখুঁজির পর রবিবার দুপুরে শিয়ালপাড়া গ্রামের ডা. সামসুউদ্দিনের মাছের খামারে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার এসআই মনির হোসেন জানান, নাহিদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডা. সামসু উদ্দিনের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
