চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৯:৩০
কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে রবিবার ১০ হাজার পিস ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। 
 
গ্রেফতারকৃত ট্রাক চালক মোহাম্মদ নেজাম উদ্দিন (৩১) চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামের নুর আহমেদের পুত্র। 
 
জানা গেছে, নেজাম টেকনাফ থেকে ট্রাক নিয়ে চট্টগ্রামে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের টুলবক্স থেকে প্যাকট ভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়। পরে তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি