বরিশালের মুলাদী উপজেলার নলিকান্দি এলাকায় রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে জামাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জামাল (৪৫) উপজেলার খাসেরহাটের দড়িচর গ্রামের মকবুল হোসেনের ছেলে। জামাল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, জামাল মুলাদী থেকে মীরগঞ্জ ফেরিঘাট যাচ্ছিল যাত্রী আনতে। পথিমধ্যে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, বাসটিকে জব্দ এবং বাস চালকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/জামান
