সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গোপালগঞ্জের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জাতীয় তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। গতকাল রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, আঃ হান্নান ফকির, আওলাদ ভূইয়া, নান্নু ফকিরসহ আরো অনেকে। বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই দুর্নীতির মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা হতে ১৪৭, কাশিয়ানী উপজেলা হতে ৯০ ও মুকসুদপুর হতে ২২০ জন মুক্তিযোদ্ধাকে জাতীয় তালিকা হতে বাদ দেওয়া হয়েছে।
সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে তদন্ত করে পুনরায় যাচাই-বাছাই করার দাবি জানান বাদপড়া মুক্তিযোদ্ধারা। পরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
ইত্তেফাক/নূহু
