পূর্বধলায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৪:৪৩
নেত্রকোনার পূর্বধলায় সোমবার দুপুরে পানিতে ডুবে আজিজুল (৯) নামের এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। সে উপজেলা সদর ইউনিয়নের পূর্বধলা পূর্বপাড়া গ্রামের আবু চাঁনের ছেলে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী আজিজুল সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআই