আদ্রিয়েন সিলভার অতিরিক্ত সময়ের পেনাল্টির গোলে মেক্সিকোকে ২-১ গোলে পরাজিত করে কনফেডারেশনস কাপের স্থান নির্ধারনী ম্যাচে তৃতীয় স্থাল লাভ করেছে পর্তুগাল।
লুইস নেটোর আত্মঘাতী গোলে ৫৪ মিনিটে মেক্সিকো এগিয়ে যায়। কিন্তু স্টপেজ টাইমে অভিজ্ঞ পেপের গোলে ম্যাচে সমতায় ফেরায়া পর্তুগাল। এর ফলে মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ১০৪ মিনিটে হ্যান্ডবলের সুবাদে প্রাপ্ত পেনাল্টি থেকে সিলভা প্রথম আন্তর্জাতিক গোল করে পর্তুগীজদের জয় নিশ্চিত করেন।
এর আগে পর্তুগালের হয়ে নেলসন সেমেডো ও মেক্সিকোর হয়ে রাউল জিমিনেজ উভয়ই অতিরিক্ত সময়ে লাল কার্ড পেলে দুই দলই বাকি সময়টা ১০জন নিয়ে খেলেছে।
সন্তান জন্মের কারণে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দেশে ফিরে যাওয়ায় গতকাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা তাদের অধিনায়ককে ছাড়াই মাঠে নেমেছিল।
ইত্তেফাক/এমআর
