ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর-কামারিয়া পাড়ার রাস্তা ও ব্রিজ নির্মাণ এবং মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
নুরপুর-কামারিয়া পাড়ার রাস্তায় সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রুকন উদ্দিন আহমেদ, সৈয়দ সোলেমান, সৈয়দ মিজানুর রহমান, নজু মিয়া, আরব আলী, মলিন চন্দ্র বিশ্বাস, আজিজ মিয়া, আজমল মিয়া, মহনলাল সরকার ও লিটন মিয়া।
প্রসঙ্গত, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের দেয়া উপজেলার গোকর্ন ইউনিয়নের নুরপুর সাহেব বাড়ি গেট থেকে কামারিয়া পাড়ার রাস্তার জন্য ২০১৫-১৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নুরপুর-কামারিয়া পাড়া রাস্তা উন্নয়নের জন্য ৫০০ মিটার রাস্তা ও একটি ব্রিজ নিমার্ণের জন্য বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু অধিকাংশ রাস্তা নির্মাণ হলেও মাত্র ৬০ ফুট রাস্তা ও ব্রিজ নির্মাণে এলাকার সৈয়দ শহিদুল হক আদালতে মামলা দায়ের করার কারণে রাস্তার কাজসহ ব্রিজ নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রিয়াদুল কুদ্দুস জানান, জমি নিয়ে আদালতে মামলা থাকায় রাস্তার কিছু অংশ ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ইত্তেফাক/ইউবি
