কুমিল্লা ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৮:৪০
কুমিল্লা রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে প্রবেশের সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। 
 
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ৫ শতাধিক যাত্রী ছিলেন। 
 
কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, দুপুর ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আনার পর ওই ট্রেনের ১৭টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ইঞ্জিন এবং বগি লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আনার পর বিকাল ৫টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন  হয়।
 
ইত্তেফাক/ইউবি