ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
পুলিশ জানান, সোমবার সকালে উপজেলার কেনা গ্রামের শিমুর খার ছেলে মোটরসাইকেলচালক সুজন হর্ন বাজালে বুধন্তি গ্রামের আব্দুলের ছেলে মিজান ও তার লোকজন মারধর করে। পরে বুধন্তির ছোয়াব মিয়া দুপুরে মোটরসাইকেল নিয়ে কেনা বাজারে গেলে সুজনের লোকজন তাকে মারধর করে।
এ সময় খবর ছড়িয়ে পড়লে বুধন্তি গ্রামের লোকজন হামলা চালালে উভয় গ্রামের অর্ধশতাধিক নারী পুরুষ আহত হন। পরে বিজয়নগর থানা পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ বলেন, এখন পরিস্তিথি নিয়ন্ত্রণে আছে।
ইত্তেফাক/ইউবি
