শূন্য রানে ৪ উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ডের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকা মহিলা দলের অধিনায়ক ড্যান ফন নিকার্ক। গতকাল আইসিসি মহিলা বিশ্বকাপের ১২তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের পঞ্চম বোলার হিসেবে আক্রমনে এসে ৩ দশমিক ২ বলে ৩ মেডেনসহ শুন্য রানে ৪ উইকেট নেন নিকার্ক। পুরুষ ও মহিলা ক্রিকেট ইতিহাসে শুন্য রানে ৪ উইকেট নেয়ার নজির এর আগে কখনো ঘটেনি।
এর আগে ০ রানে ৩ উইকেট নিয়ে এমন অনন্য রেকর্ডের গড়েছিলেন অস্ট্রেলিয়ার পুরুষ দলের রিচার্ড বেনাউদ, অস্ট্রেলিয়া মহিলা দলের ওলিভিয়া মাগনো, শ্রীলংকা মহিলা দলের সান্দমালি দোলাওয়াতে ও ইংল্যান্ড মহিলা দলের আরান ব্রিন্ডল। তার বিশ্বরেকর্ডের ম্যাচে ক্যারিবীয়দের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট ইতিহাসে শুন্য সবচেয়ে বেশি উইকেট শিকারী পাঁচ বোলার:
| বোলার | বোলিং ফিগার | প্রতিপক্ষ | ফরম্যাট | বছর |
| ড্যান ফন নিকার্ক (দক্ষিণ অাফ্রিকা) | ৩.২-৩-০-৪ | ওয়েস্ট ইন্ডিজ | ওডিআই (মহিলা) | ২০১৭ |
| রিচার্ড বেনাউদ (অস্ট্রেলিয়া) | ৩.৪-৩-০-৩ | ভারত | টেস্ট (পুরুষ) | ১৯৫৯ |
| ওলিভিয়া মাগনো (অস্ট্রেলিয়া) | ১.৪-১-০-৩ | পাকিস্তান | ওডিআই (মহিলা) | ১৯৯৭ |
| সান্দমালি দোলাওয়াতে (শ্রীলংকা) | ১-১-০-৩ | বাংলাদেশ | টি-২০ (মহিলা) | ২০১২ |
| আরান ব্রিন্ডল (ইংল্যান্ড) | ২-২-০-৩ | ওয়েস্ট ইন্ডিজ | ওডিআই (মহিলা) | ২০১৩ |
ইত্তেফাক/রেজা
