মহেশখালীতে পাহাড় ধসে ১ ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৩:২১
কক্সবাজারের মহেশখালীতে প্রবল বর্ষণে পাহাড় ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের জুমপাড়ার নুরুল ইসলামের (বহদ্দারের) পুত্র মনোয়ার আলম (৩৩)। তিনি দিন মজুরের কাজ করতেন। 
 
আজ মঙ্গলবার সকাল ৭টায় বাড়ির উপর থেকে পানি নিচে নেমে বাড়ির দেওয়াল ঘেঁষে প্রবাহিত হচ্ছিল। এ সময় তিনি পাহাড় থেকে বেয়ে পড়া পানির নালার গতি পথ আটকে দেওয়ার জন্য নিচে অবস্থান করছিলেন। হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশ মনোয়ারের শরীরের উপরে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তার মরদেহ উদ্ধার করে।  
 
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড়ে বসবাসরত সকলকে সরে যেতে নির্দেশ দিয়েছেন। IMG0
 
ইত্তেফাক/এমআই