সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৬:৩৭
 
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চর বেলকা গোয়ালপুর নামক স্থানে তিস্তা নদীর কিনারা ঘেঁষে উজান থেকে ভেসে আসা ওই যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য মঙ্গলবার মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, যুবককে কে বা কারা হত্যা করে চার/পাঁচদিন আগে নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল।
 
ইত্তেফাক/জামান