ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাড়ি চাপায় তাজুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার শশুই গ্রামের মহিব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী পিকআপ ভ্যানের চাপায় তাজুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এব্যাপারে হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আব্দুল কাদের জানান, পিকআপটিকে জব্দ করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়িটির চালকের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান
