বানারীপাড়া শ্রমিকলীগের সভাপতিসহ গ্রেফতার ২

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২১:৪৩
 
বরিশালের বানারীপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার সহ সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক গাজী মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের বাসা থেকে ব্র্যাক ব্যাংকের পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এক বছরের সাজা প্রাপ্ত আসামি উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও উপজেলার নরোত্তমপুর গ্রামের বাড়ি থেকে সি আর মামলায় এক বছরের সাজা প্রাপ্ত আসামি মানিক হাওলাদারকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান