নীফামারীর জলঢাকায় গোপন বৈঠক করার সময় ৮ শিবিরকর্মীকে অাটক করেছে জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজার মসজিদের বারান্দা থেকে তাদের আটক করা হয়।
অাটককৃত শিবির কর্মিরা হলেন, বর্তমান গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন'র ছেলে সাব্বির অাহম্মেদ (২০), একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে, মাহামুদ অালম (১৮), অাবদার রহমানের ছেলে অাবেদ অালী (১৮), মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৯), খায়রুলের ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৯), অাব্দুল হামিদের ছেলে অাশরাফুল (১৮), মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম (২০), অানিছুর রহমানের ছেলে অাব্দুল্লাহ (১৮)। তারা সকলেই শিবিরকর্মী বলে জানা গেছে।
এ বিষয়ে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৮শিবির কর্মিকে অাটক করে। অাটকৃতদের বিরুদ্ধে নাশকতামূলক মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
