মাগুরায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে শালিখা থানায় ১৮পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী রয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই বিভিন্ন মামলার আসামী।
পুলিশ জানায়, সদর থানায় ৬, মহম্মদপুর থানায় ২ ও শালিখা থানায় ২জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে শালিখা থানায় মঙ্গলবার রাতে ১৮পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার হয়েছে।
বুধবার সকালে তাদেরকে মাগুরা জজ আদালতে হাজির করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
