কালীগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ২

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৪:২৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রাম থেকে ইয়াবা ও মাদকদ্রব্যসহ সজল হোসেন (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে ইমন (২৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার সকালে তাদের আটক করা হয়। 
 
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে মাদক বেচা-কেনা করা হচ্ছে। বুধবার সকাল ১১টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সজল ও ইমন নামের দুই চাচাতো ভাইকে আটক করে। এ সময় তাদের স্বীকারোক্তিতে ওই এলাকা থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও তিনশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 
 
সজল ও সাজ্জাদ ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।
 
ইত্তেফাক/এমআই