খুলনায় জুয়ার আখড়া থেকে আটক ৩০

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৭:১৭
খুলনায় তিনটি জুয়ার আখড়ায় হানা দিয়ে র‌্যাব সদস্যরা নগরীর চিহ্নিত সন্ত্রাসী কালা মনিরসহ ৩০ জনকে আটক করেছে। 
 
বুধবার ভোরে নগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি  কাঁচা বাজার সংলগ্ন জুয়ার আসরে এ অভিযান চালানো হয়। এ সময় মদ এবং জুয়া খেলার তাসসহ উদ্ধার করা হয়েছে। 
 
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি টিম নগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি  কাঁচা বাজার সংলগ্ন তিনটি জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় জুয়ার আসরের নিয়ন্ত্রণকারী কালা মনিরসহ ৩০জনকে আটক এবং মদ এবং জুয়া খেলার তাসসহ নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি