ভ্রমণকালীন ছবিযুক্ত পরিচয়পত্র বহনের অনুরোধ ইউএস-বাংলার

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৮:২৬
বেসারিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্সের  যাত্রীদের অভ্যন্তরীণ রুটে আকাশপথে ভ্রমণে ছবিযুক্ত পরিচয় পত্র বহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।
 
 ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারে প্রিন্টেড টিকেট এর সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর জন্য যাত্রী সাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
 
ছবিযুক্ত পরিচয়পত্র বলতে বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড, বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র কিংবা কোনো প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক রুটের যাত্রীদের  বৈধ পাসপোর্ট সঙ্গে রাখা বাঞ্ছনীয়।
 
ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র বহন করার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্ট, কর্পোরেট অফিসসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার ও সকল শ্রেণীর যাত্রীদেরকে বিনীতভাবে অনুরোধ করছে।
 
ইত্তেফাক/ইউবি