আশাশুনিতে চাঁদাবাজি মামলায় জামায়াত কর্মী গ্রেফতার

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৮:৫১
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের নামে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জামায়াত কর্মী সামছুর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বুধবার সকালে উপজেলার বড়দল গ্রামের ঠাকুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সামছুর গাজী বড়দল গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে। 
 
পুলিশ জানায়, গত ২৪ জুন বড়দল গ্রামের মোন্তাজ উদ্দীন গাজীর ছেলে বিমান বাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম গাজী বাদী হয়ে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে দালাল আইযুব আলী সরদার ও সামছুর গাজীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের ঠাকুর বাড়ি এলাকা থেকে পুলিশ সামছুর গাজীকে গ্রেফতার করে। 
 
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আখতারুজ্জামান বড়দল গ্রামের হাকিম গাজীর দেয়া পুলিশের নামে চাঁদাবাজির একটি মামলায় সামছুর গাজীকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি