বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে চট্টগ্রামে নির্মাণাধীন মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে আধা ঘণ্টার ব্যবধানে ফ্লাইওভারের তিনটি দুর্ঘটনা ঘটে। এতে দুটি প্রাইভেট কারের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। অপর এক দুর্ঘটনায় একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এসব যানবাহনের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। একই সময়ে একাধিক মিনি ট্রাক ও অটোরিকশাকে ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে ফ্লাইওভারের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে ওইসব এলাকায় যানজট তৈরি হয়।
এ বিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ না থাকা এবং বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণেই প্রায়ই ফ্লাইওভারে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ফ্লাইওভারটি সম্পূর্ণ চলাচলের উপযোগী না হয়ে উঠাও দুর্ঘটনার অন্যতম কারণ। ফ্লাইওভারে দুটি গার্ডারের সংযোগস্থল উঁচুনিচু হওয়ার কারণেও গাড়ি নিয়ন্ত্রণে রাখতে চালকদের বেগ পেতে হচ্ছে। অনেক চালক ফাঁকা ফ্লাইওভার পেয়ে বেপরোয়াভাবে গাড়ি ছোটাচ্ছেন। ফলে দুর্ঘটনা ঘটছে।

ইত্তেফাক/ ইউবি