গত কয়েকদিনের ভারী বর্ষণ ও বিধ্বস্ত ভেড়িবাঁধ দিয়ে প্রচণ্ড জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে পড়েছে। জানা গেছে, ভারী বর্ষণের পাশাপাশি বিধ্বস্ত ভেড়িবাঁধ ও নদীর সঙ্গে সংযোগ খাল দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে নলচিরা, সুখচর, চরকিং, চরঈশ্বর, তমরদ্দি ও জাহাজমারা ইউনিয়নের ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে করে এসব এলাকার লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষেতের ফসল, পুকুর ও খামারের মাছ ভেসে গেছে। বীজতলা পচে নষ্ট হয়ে গেছে। নদী ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্লাবিত অঞ্চলের পানি নামছে না। এতে জনগণের দুর্ভোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নিঝুম দ্বীপের চারদিকে বেড়ি বাঁধ না থাকায় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এলাকার জনগণ। অপরদিকে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিন বহু বাড়িঘর দোকানপাট নদীগর্ভে বিলীন হচ্ছে।
ইত্তেফাক/নূহু
