গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৭:১৫
গোপালগঞ্জে বিদ্যুৎ স্পর্শে  কুটি মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে  গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। কুটি ওই গ্রামের বাসিন্দা।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা  জানান, দুপুরে নিজের ঘরের ফ্রিজের তার ঠিক করছিলেন কুটি মিয়া । এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তড়িতাহত হন তিনি। পরে স্বজনরা কুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/সাব্বির