মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২৩:৫৬

আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দর্শনা ডিলাক্স পরিবহনের সঙ্গে সোনারতরি পরিবহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

মাগুরা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

এদিকে এই সড়কে সন্ধ্যায় ট্রাক চাপায় সুমন ( ২৪) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। ট্রাক চাপায় গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমন ঝিনাইদহ জেলার সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের আরজ আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মাগুরা ঝিনাইদহ সড়কের সীমান্তবর্তী আলমখালী এলাকায় সুমন নছিমন চালিয়ে মাগুরার দিকে আসছিলেন। এ সময় একটি ট্রাক তাকে নসিমনসহ চাপা দেয়।

ইত্তেফাক/নূহু