বাবুগঞ্জে রাস্তা পার হতে ভোগান্তি লাঘবে অভিনব কায়দায় সাঁকো নির্মাণ করা হয়েছে। আর এই সাঁকো দিয়ে রাস্তা পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ।
উপজেলার কেদারপুর ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার সংলগ্ন আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত প্রায় দেড় কি.মি কাঁচা সড়কটির বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে পড়ছে আছিয়া ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছানি কেদারপুর, পূর্ব কেদারপুর ও কাশিগঞ্জ এলাকার তিন গ্রামের সহস্রাধিক মানুষ।
কেদারপুর ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম বেপারী জানান, রাস্তাটির বিষয়ে ইতিমধ্যেই প্রকল্প দেওয়া হয়েছে। অচিরেই সংস্কার করা হবে।
ইত্তেফাক/নূহু
