কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিনজনসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে এনআইই অ্যাক্ট মামলার আসামি চন্দ্রখানা গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫৫), চর সোনাইকাজী গ্রামের ইলিয়াস আলীর ছেলে জয়নাল ওরফে হাজারী জয়নাল (৩৫), অনন্তপুর গ্রামের মৃত এনছার আলীর ছেলে সেরাজুল ইসলামকে (২৫) গ্রেফতার করে।
অন্যদিকেম একই রাতে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় পুর্বরামখানা গ্রামের জমির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২১)ও একই গ্রামের আকতার হোসেনের ছেলে আতিকুর রহমানকে (২২) গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
