কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৪:৩২
 
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাকিল আহম্মেদ পাপ্পু (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
 
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শাকিল আহম্মেদ পাপ্পু মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ভেড়ামারাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/কেকে