শ্রীলঙ্কা সফরে সামুদ্রিক মাছ খেয়ে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জিম্বাবুয়ের বাঁ-হাতি ব্যাটসম্যান রায়ান বার্ল। চিকিৎকরা বার্লকে পর্যবেক্ষণে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাসপাতালে ভর্তি বার্লের ছবিসহ অসুস্থতার কথা জানিয়েছেন ক্রিকেট জিম্বাবুয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানাতে ভুল করেননি বার্ল। এমন পরিস্থিতি তার জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বলে জানান বার্ল ‘এমন পরিস্থিতিতে কখনো ভাবিনি। হাম্বানটোটার হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। বলতে গেলে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হলো জীবনে।’
IMG0
এ বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক হয় বার্লের। ৯ ওয়ানডে ম্যাচে আশানুরুপ কিছুই করতে পারেননি তিনি। এখন পর্যন্ত মাত্র ১১৬ রান করেছেন বার্ল। চলতি জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ খেলার পরই অসুস্থ হয়ে পড়েন বার্ল।
তবে গেল মাসে নেদারল্যান্ডস সফরে জিম্বাবুয়ের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে বিতর্কিত ক্যাচে আলোচনায় এসেছিলেন তিনি। বাউন্ডারি লাইন থেকে বল তালুবন্দি করে ক্যাচ দাবি করেছিলেন বার্ল। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার সময় তার পা বাউন্ডারি লাইনের ওপরই ছিলো। এ নিয়ে মাঠে বেশ কিছুক্ষণ উত্তেজনাও তৈরি হয়েছিলো। ইন্ডিয়ান এক্সপেস/বাসস।
ইত্তেফাক/রেজা
