সাভারে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে সাভারের কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি) তাদের আটক করে।
আটককৃতরা হলো মো. আলামিন (২৩) ও মো. আহসান হাবীব (২২)। তারা নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
কাউন্টার টেররিজম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শেখ ইমরান হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে সাভার পৌরসভার উলাইল কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় গোপনে নব্য জেএমবির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
ইত্তেফাক/ইউবি
