ফকিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৭:৪২
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আট্টাকী গ্রামে এ ঘটনা ঘটে। 
 
তারা হলো- আট্টাকী গ্রামের মো. ইলিয়াস হোসেনের মেয়ে নুসরাত (৩) ও একই গ্রামের রুবেল শেখের মেয়ে রুবাইয়াৎ (৪)।  তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
 
ইলিয়াস হোসেন জানান, নুসরাত ও রুবাইয়াৎ বাড়ির উঠানে খেলছিল। পরে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি শুরু করে। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি