ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করেছে তানভীর নামে এক যুবক।
শনিবার বিকেলে শহরের কালীবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী কালীবাড়ি মোড়ের জে এস ডেন্টাল পয়েন্টে চাকরি করেন। তানভীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ির মিজানুর রহমানের ছেলে। ঘটনার পর তানভীর পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিকেল সোয়া ৩টার দিকে হঠাৎ চিৎকার শুনে এক যুবককে পালিয়ে যেতে দেখি। এ সময় মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত ডা. বলেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তার হাত ও মুখে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, ‘আমরা ছেলেটিকে ধরার জোর প্রচেষ্ঠা চালাচ্ছি। মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/ইউবি
