খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা রবিবার

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২১:১৭
খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। 
 
প্রতিনিধি সভাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রবিবার সকাল ১০ টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি ও মাহবুব উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন ও পারভীন জামান কল্পনা।
 
 
ইত্তেফাক/ইউবি