জগন্নাথপুরে ভিডিওচিত্রসহ ধর্ষক গ্রেফতার

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১০:৩৫
 
জগন্নাথপুরে চলতি বছরে এসএসসি উত্তীর্ণ এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় ধর্ষক রুবেল মিয়াকে(৩০)গ্রেফতার করেছে পুলিশ।রুবেল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত মনাই উল্লার পুত্র। শুক্রবার উপজেলা সদরের নৌকা ঘাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
এ সময় পুলিশ তার কাছ থেকে মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও চিত্রসহ মোবাইল ফোনটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি একই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র জনি মিয়া(৩৫) পলাতক রয়েছে। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, বখাটে রুবেল ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। চলতি বছরের ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রুবেল ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে জোর পূর্বক উঠিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। পরবর্তীতে ধর্ষণের ভিডিও চিত্র প্রকাশের হুমকি দিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে রুবেল। গত ৩জুন ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলে ঘটনাটি জানাজানি হয়।
 
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল ও জনির বিরুদ্ধে ধর্ষিতার চাচা বাঁদি হয়ে মামলা দায়ের করেছেন। ধর্ষক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। জনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এমআর