আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত, প্রায় ৫ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১১:০৮
 
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার পথে লাইনচ্যুত হয়েছে। এতে ওই সময় থেকে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। 
 
রাত দুইটায় উদ্ধার কাজ শুরু হয়। রবিবার সকাল সাড়ে ৬ টায় উদ্ধার কাজ শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
 
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, সিলেট থেকে আসা ট্রেনটি স্টেশনে ঢোকার পথে থানা বরাবর পেছনের দিকের একটি বগির চাকা লাইন থেকে সরে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।  
 
ইত্তেফাক/কেকে