কুড়িগ্রামের ফুলবাড়ীর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার সকালে উপজেলার কুরুষাফেরুষা সীমান্তে ৯৩৬ মেইন পিলারের কাছে আটকের এ ঘটনা ঘটে।
আটক ওই ভারতীয় যুবকের নাম সঞ্জীব কুমার (২৮) তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বশকোটাল গ্রামের নিমাই চন্দ্র নিমুর ছেলে। কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন বালারহাট বিবির ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম জানান, আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
