জেলার ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় যুবক আটক করেছে বিজিবি।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় বালারহাট ক্যাম্পের টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )সদস্যরা তাকে আন্তর্জাতিক মেইন পিলারের ৯৩৫ নম্বরের সাব পিলার নম্বর ৩ -এর পাশ থেকে আটক করেন।
আটক যুবক হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোঠাল গ্রামের নিমু চন্দ্র সেনের ছেলে সনজিত চন্দ্র সেন (২৫)।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বালারহাট ক্যাম্পের কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/কেকে
