হাজীগঞ্জে নামাজ নিয়ে কটূক্তি করায় যুবক আটক

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৫:২৬
 
চাঁদপুরের হাজীগঞ্জে জুমাতুল বিদায়ের নামাজ নিয়ে কটূক্তি করার দায়ে এক যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। আটককৃত যুবক হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সাহা বাড়ির মৃত মনোরঞ্জন চন্দ্রশীলের ছেলে বিপুল চন্দ্রশীল(৪০)। শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের পাচলাইশ থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
 
জানা যায়, গত ২৭ রমজান শুক্রবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বিশাল জামায়াতে জুমাতুল বিদায়ের নামাজে সেজদারত মুসল্লিদের ছবি পোস্ট করে এবং নামাজরত মুসল্লিদের কটূক্তি করে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
 
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পাচশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
ইত্তেফাক/এমআর