বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী বাজারে একটি খামারের শতাধীক টার্কি বার্ডসহ ৩০০ ব্রয়লার মুরগী কুপিয়ে হত্যা ও জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এলাঙ্গী বাজার এলাকায় প্রান্ত প্লোট্রি খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউননিয়নের রাঙ্গামাটি গ্রামের আতাউর রহমান পলাশ প্রায় ৫-৬ বছর আগে থেকে এলাঙ্গী বাজারে প্রান্ত প্লোট্টি খামার গড়ে তোলেন। সেখানে টার্কি বার্ড, সোনলী ও ব্রয়লার মুরগী পালন করেন। তার খামারে টার্কি বার্ডসহ প্রায় ৪০০ মুরগী রয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা খামারে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শতাধীক টার্কি বার্ড কুপিয়ে হত্যা এবং অর্ধশতাধীক টার্কি ও ব্রয়লার মুরগী কুপিয়ে ক্ষত করে। এছাড়া প্রায় ২০০ ব্রয়লার মুরগী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ওই খামারির প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনাটি ধুনট থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক আতাউর রহমান পলাশ বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খামারে ২ জন লোক পাহারায় ছিলেন। তারা রাত ২টার দিকে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা খামারে প্রবেশ করে টার্কি বার্ড ও ব্রয়লার মুরগী কুপিয়ে হত্যা ও জখম করে প্রায় ২লাখ টাকার ক্ষতি করে। শত্রুতামূলক দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআই
