মাগুরায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৭:১৮
 
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৭জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান পুলিশ।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামী । পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান