জেলার কুলাউড়া উপজেলা বাগৃহাল গ্রামের নিজ বসতঘর থেকে রেহানা বেগম (১৮) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেহানার বাবা আছকির আলীকে (৪৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় স্থানীয়দের বরাত দিয়ে জানান, একই এলাকার আশ্রয়গ্রামের রকিব আলীর ছেলে লাল মিয়ার (২০) সঙ্গে বাগৃহাল গ্রামের আছকির আলীর মেয়ে রেহানার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রেহানার বাবা রাজি হয়নি। শনিবার দিবাগত রাতে প্রেমিক তার সহযোগীদের নিয়ে রেহানার বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে গলাকেটে হত্যা করে। এ সময় রেহানার বাবা বাঁধা দিলে তারা তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় লাল মিয়ার বাবা রফিক আলীকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
