বার্সেলোনার সাথে লিওনেল মেসির চুক্তি নবায়নে দারুণ খুশী হয়েছে ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমার মনে করেন তারকা এই স্ট্রাইকারের অনুপস্থিতিতে ক্লাবে জটিলতা দেখা দিত।
৩০ বছর বয়সী মেসি গত বুধবার লা লিগা জায়ান্টদের হয়ে নতুন করে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত মেসি কাতালান ক্লাবেই থাকছেন। নতুন এই চুক্তি বৃদ্ধিতে একটি বিষয় অন্তত নিশ্চিত যে বার্সার হয়েই মেসি পেশাদার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন। এ সম্পর্কে নেইমার বলেছেন, বিশ্বের সেরা খেলোয়াড়কে আবারো ক্লাবে সতীর্থ হিসেবে পেয়ে আমি দারুণ খুশী। তাকে ছাড়া ফুটবলকে চিন্তা করা কার্যত অসম্ভব।
নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনে বার্সেলোনা খুব শিগগিরই ২০১৭-১৮ মৌসুমে প্রস্তুতি শুরু করবে। অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক এই কোচকে পেয়ে নেইমার বলেছেন, আমাদের দলে অসাধারণ একজন কোচ এসেছেন। তার সাথে ইতোমধ্যেই আমার কথা হয়েছে। আশা করছি সকলে মিলে আবারো বার্সেলোনাকে ভাল কিছুই উপহার দিতে পারবো। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির
