কলারোয়ায় সাড়ে সাত কেজি রূপার গহনাসহ আটক ১

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২১:৫০
 
সাতক্ষীরা কলারোয়ায় পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি রূপার গহনাসহ ইউসুফ আলী নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সাবানার মোড় থেকে তাকে আটক করে পুলিশ।
 
আটককৃত ইউসুফ আলী উপজেলার রাজপুর গ্রামের হারান গাজীর ছেলে। কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে চোরাইপথে বিপুল পরিমাণ রূপার গহনা বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সোনাবাড়িয়া সাবানার মোড় এলাকা থেকে সাড়ে সাত কেজি রূপার নুপুরসহ ইউসুফ নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।
 
ইত্তেফাক/জামান